Home / খবর / জেলায় জেলায় / মদ্যপানের আসরেই গুলি! গড়িয়ার যুবক খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মদ্যপানের আসরেই গুলি! গড়িয়ার যুবক খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নরেন্দ্রপুর : গড়িয়ার নবগ্রামের ফ্ল্যাটে অরূপ মণ্ডল খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপানের আসরেই গুলি চালিয়ে খুন করা হয় অরূপকে। যদিও অভিযুক্ত প্রিয়াঙ্কা দাস ও রাজু দাসের দাবি, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বুলেটের আঘাতেই মৃত্যু হয়েছে অরূপের।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে প্রিয়াঙ্কার স্বামীর মৃত্যু হয়। তিনি আর্মিতে কর্মরত ছিলেন। এরপর শ্বাশুড়ি ও মেয়েকে নিয়ে থাকতেন প্রিয়াঙ্কা। একটি জমি বিক্রির সূত্রেই অরূপের সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রিয়াঙ্কা ও রাজু সম্পর্কে কাকাতো ভাইবোন। রাজু পেশায় অটোচালক।ঘটনার দিন প্রিয়াঙ্কাই রাজুকে ডেকে পাঠান বলে তদন্তে উঠে এসেছে।

প্রিয়াঙ্কার দাবি, তার কাছ থেকে ৪২ লক্ষ টাকা ধার নিয়েছিল অরূপ। তবে প্রিয়াঙ্কা ও রাজু দু’জনেই দাবি করেছেন, তারা কেউই গুলি চালাননি।মঙ্গলবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, নগদ টাকা এবং একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে নেমে পুরো ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *