Home / খবর / জেলায় জেলায় / স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীতারামপুর স্টেশনে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি, আসানসোল রেল জুড়ে বাড়তি নজরদারি

স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীতারামপুর স্টেশনে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি, আসানসোল রেল জুড়ে বাড়তি নজরদারি

কুলটি: রাত পোহালেই স্বাধীনতা দিবস। দেশজুড়ে যখন ১৫ আগস্ট উদযাপনের প্রস্তুতি চলছে, তখন যেকোনও ধরনের নাশকতা রুখতে আসানসোল রেল জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এরই অঙ্গ হিসেবে শুক্রবার আসানসোল রেল মণ্ডলের অন্তর্গত সীতারামপুর স্টেশনে রেল পুলিশের তরফে শুরু হয় নাকা তল্লাশি অভিযান।
এদিন স্টেশনে আগত যাত্রীদের ব্যাগপত্র খতিয়ে দেখা হয়। বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ কুকুর দিয়ে যাত্রীদের লাগেজ ও সন্দেহজনক বস্তুর তল্লাশি চালানো হয়। পাশাপাশি স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম এবং পার্কিং এলাকাতেও চলে কড়া নজরদারি।
রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে দ্রুত রেল পুলিশকে জানানোর জন্য যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে সীতারামপুর স্টেশনে রেল পুলিশের এই তল্লাশি অভিযানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *