Home / খবর / জেলায় জেলায় / ক্যানিং হাসপাতালে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগানে উত্তাল এলাকা

ক্যানিং হাসপাতালে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগানে উত্তাল এলাকা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং : গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অরিত্র বসুকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে আসে ক্যানিং থানার পুলিশ। পরে আলিপুর আদালতে পেশ করার জন্য বের করা হলে একদল স্থানীয় বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অভিযোগ, অরিত্র বসুকে দেখে বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান দেন। পাশাপাশি ঝাঁটা ও জুতো দেখিয়েও প্রতিবাদ জানান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।

অরিত্র বসু ক্যানিং ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। সোমবার কলকাতার আনন্দপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *