Home / খবর / জেলায় জেলায় / ‘না ফেরার দেশে’ একসময়ের জনপ্রিয় ক্রীড়াবিদ

‘না ফেরার দেশে’ একসময়ের জনপ্রিয় ক্রীড়াবিদ

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ‘না ফেরার দেশে’ শহরের বর্ষীয়ান ফুটবলার ও ক্রীড়াবিদ পীযুষ মিত্র। ময়দানে ‘জনি দা’ বলেই পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মারণ কর্কট রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

প্রয়াত ময়দানের ‘জনি দা’

১৯৬৪ সাল থেকে আমৃত্যু জলপাইগুড়ির JYMA-র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার আগে মিলন সঙ্ঘে খেলতেন সকলের প্রিয় ‘জনি দা’। শুধু ফুটবলই নয়, অ্যাথলেটিক্সেও তাঁর সহজাত দক্ষতা ছিল বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। শুক্রবার সকালে তার মরদেহ ক্লাবে আনা হলে শেষ শ্রদ্ধা জানান মিলন ঘোষ, ষষ্ঠী রায়, কানাই দাশগুপ্ত-সহ ক্লাবের পদাধিকারী ও সদস্য, খেলোয়াড়েরা শ্রদ্ধা জানান। পরে মাষকলাইবাড়ি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বর্ষীয়ান ক্রীড়াবিদের প্রয়াণে শোকে মুহ্যমান ক্রীড়ামহল।

তপাই বাগচি। ছবি: অমিত বণিক।

ক্লাবের তরফে তপাই বাগচি বলেন, একসময় ফরোয়ার্ড লাইনে দুর্দান্ত খেলতেন। অ্যাথলেট হিসেবেও তার নাম ছিল। বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। এই বয়সেও যথেষ্টই সুস্থ ছিলেন। হঠাৎ মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি নিউ সার্কুলার রোডের বাসভবনে প্রয়াত হন।

alternatetext

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *