Home / খবর / প্রান্তিক শিশুদের কণ্ঠে দেশপ্রেমের সুর

প্রান্তিক শিশুদের কণ্ঠে দেশপ্রেমের সুর

বোলপুর: শিক্ষা সংস্কৃতির সমন্বয়ে প্রান্তিক শিশু ও নারীদের ক্ষমতায়নে নিরলস কাজ করে চলেছে কলকাতার অন্যতম পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ট্রেজার অব ইনোসেন্স’। ট্রেজার অব ইনোসেন্স-এর তরফে গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। সংস্থার তিনটি কেন্দ্র গড়িয়ার ব্রিজি, বাঘের খোল ও বোলপুরের গোয়ালপাড়া। বোলপুরের গোয়ালপাড়াতে বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালিত হয়।

‘বন্দেমাতরম্’ ধ্বনিতে সূচনা হয় অনুষ্ঠান। সংগঠনের সেক্রেটারি রানী ভবানীর কথায়, “স্বাধীনতা দিবসে আগামী প্রজন্মের মধ্যে নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। মানবতার আদর্শে গড়ে উঠুক আগামী প্রজন্ম।”

অনুষ্ঠানে ছিল খুদে সদস্যদের এক সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা। দেশাত্মবোধক গান, নাচ, আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে তারা দেশের বিপ্লবীদের শ্রদ্ধা জানায়। বিশেষ করে “তেরি মিট্টি” গানের তালে শিশু ও স্থানীয় নারীদের নৃত্য পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

সংস্থার তরফে জানানো হয়, প্রতিটি প্রান্তিক শিশুর ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই এই আয়োজনের মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রয়াসে উদযাপিত হয় ‘ট্রেজার অব ইনোসেন্স’-এর স্বাধীনতা দিবস।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *