Home / খবর / রাজ্য / ব্রিগেডে শপথ বিজেপি সরকারের, ৯ মে সকালেই নতুন মুখ্যমন্ত্রী

ব্রিগেডে শপথ বিজেপি সরকারের, ৯ মে সকালেই নতুন মুখ্যমন্ত্রী

প্রস্তুতি চলছে ব্রিগেডে। ছবি: রাজীব বসু

২৫ বৈশাখ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান। সকাল ১০টায় শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বের।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার জানিয়েছেন, জনসমক্ষে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে একেবারে নতুন ভাবনায়। সাধারণ মানুষের উপস্থিতিতেই নতুন সরকার দায়িত্ব নেবে— এই বার্তাই দিতে চাইছে বিজেপি।

দলের দাবি, নির্বাচনী প্রচারে বারবার “জনতার সরকার” গড়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। সেই প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবেই ব্রিগেড ময়দানে জনতার মাঝে দাঁড়িয়ে শপথ নেওয়ার সিদ্ধান্ত।

শপথের আগের দিন, অর্থাৎ ৮ মে, নবনির্বাচিত বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অমিত শাহ। সেখানে সরকার গঠন ও মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

সব মিলিয়ে, ব্রিগেডের ময়দানেই শুরু হতে চলেছে বাংলার নতুন রাজনৈতিক অধ্যায়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *