উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: রাজ্যের শেষ দফার ভোটের প্রচারের শেষ দিনে কুলতলি বিধানসভার বিজেপি প্রার্থী মাধবী মহলদারের সমর্থনে বৈষ্ণব, পঞ্চায়েত সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বইনসব ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন রাজ্য যুব সভাপতি ও মুখপাত্র দেবজিৎ সরকার, জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উৎপল নস্কর এবং প্রার্থী মাধবী মহলদার।
সভা থেকে রেলমন্ত্রী মৈপীঠ থেকে বারুইপুর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেন। তিনি বলেন, সুন্দরবনের কুলতলি থেকে মাধবী মহলদারকে জয়ী করতে হবে এবং রাজ্যে বিজেপি সরকার গঠন করতে হবে। তাঁর দাবি, দ্বৈত ইঞ্জিন সরকার গঠিত হলে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, পর্যটনের বিকাশ ঘটবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।









