Home / খবর / জেলায় জেলায় / ৫০ বছরে পদার্পণ, জলপাইগুড়ি শাখায় ভারত সেবাশ্রম সংঘের বিশেষ কর্মসূচি

৫০ বছরে পদার্পণ, জলপাইগুড়ি শাখায় ভারত সেবাশ্রম সংঘের বিশেষ কর্মসূচি

অভিষেক সেনগুপ্ত: জলপাইগুড়ি শাখার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হিন্দুধর্ম সংস্কৃতি সম্মেলন-সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নিল ভারত সেবাশ্রম সংঘ। আগামীকাল, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সঙ্ঘের বার্ষিক উৎসব। কর্মসূচি ঘিরে শেষ মুহুর্তের প্রস্তুতি সঙ্ঘের অন্দরে। অনুষ্ঠান চলবে ১২ এপ্রিল পর্যন্ত।বৃহস্পতিবার সকালে দীক্ষাদান করা হবে ভক্তদের। শুক্রবার বিকেলে চারণ দলনেতা স্বামী সর্বেশানন্দজি মহারাজ ও স্বামী অবক্তানন্দজী মহারাজের পরিচালনায় শোভাযাত্রা বের হবে ডিবিসি রোড স্থিত আশ্রম প্রাঙ্গন থেকে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছেন আয়োজকেরা। ২০০ জন দুঃস্থ মানুষকে এককালীন ২২৫০ টাকা দেওয়া হবে। ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা দুঃস্থ পরিবারের ১৫ জন পড়ুয়াকে ৫০৫০ টাকা করে এককালীন সহায়তা করা হবে তাদের শিক্ষার মানোন্নয়নে। শনিবার থাকছে অঙ্কন প্রতিযোগিতা। এছাড়া মহিলাদের নিয়ে আল্পনা, শঙ্খধ্বনি-সহ নানা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রয়েছে। রবিবার বিকেলে বৈদিক শান্তিযজ্ঞ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্বপ্রেমানন্দজি মহারাজ, শাখা সভাপতি, জলপাইগুড়ি

ভারত সেবাশ্রম সঙ্ঘের জলপাইগুড়ি শাখার সভাপতি স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ বলেন, “ধর্মীয় ও সামাজিক কর্মসূচি থাকছে। আমরা এবারে আড়ম্বর না করে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছি। সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের বিশেষ পুজোও হবে। মানুষের আত্মিক জাগরণকেই আমরা গুরুত্ব দিই।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *