দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট এলাকায় রবিবার সকালে বিজেপির নির্বাচনী প্রচার ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা শুরু করলে “জয় শ্রী রাম” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।অন্যদিকে, একই এলাকায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাও পাল্টা “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করেন। ছিলেন মহিলারাও। তারা বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে স্লোগান দেন।দুই পক্ষের এই স্লোগান যুদ্ধ ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। স্লোগান দেওয়া দু’পক্ষকে সরিয়ে দিয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এই প্রসঙ্গে ” জয় বাংলা” স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, পাঁচ বছর এলাকায় দেখা যায় নি, বিজেপি বিধায়ককে। এখন সামনে ভোট, তাই চলে এসেছেন, আবার ভোট চাইতে। তারা আরও বলেন, বিজেপি নেতা বিক্রি করে দিচ্ছি।অন্যদিকে, বিজেপি প্রার্থী বলেন, বিধায়ক হিসেবে আমি কি কাজ করেছি, তা সবাই জানে। এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা কিছু মহিলাকে টাকা দিয়ে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া করিয়েছে। এতে কিছু হবে না।









