Home / খবর / জেলায় জেলায় / অটোতে কাটাই রান্নার গ্যাস বিক্রির অভিযোগে গ্রেফতার তিন জয়নগরে

অটোতে কাটাই রান্নার গ্যাস বিক্রির অভিযোগে গ্রেফতার তিন জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : যুদ্ধ পরিস্থিতিতে সারা দেশ জুড়ে গ্যাসের সংকট তৈরি হয়েছে।আর এই সময়ে রান্নার গ্যাসের কালোবাজারি কয়েকগুণ বেড়ে গেছে।আর জয়নগর ও আশেপাশের এলাকায় রান্নার গ্যাসকে কাটাই গ্যাস হিসাবে বেআইনি ভাবে অটোতে ভরা হচ্ছে।আর সেই কাটাই গ্যাসের বেআইনি ব্যবসা বন্ধ করতে এবার তৎপর হলো জয়নগর থানার পুলিশ।

জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের তৎপরতায় ও তার নির্দেশ মেনে জয়নগর থানার পুলিশের বিশেষ টিমের তৎপরতায় শুক্রবার জয়নগর থানার একাধিক এলাকা থেকে তিন জনকে কাটাই গ্যাস বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করেজয়নগর থানার পুলিশ।

ধৃত তিনজন হলো- মানস মণ্ডল অরফে বাসুদেব (৫৫),বাড়ি জয়নগর থানার ঢোষার গাববেড়িয়া এলাকায়, সুব্রত মণ্ডল,(৩৬)বাড়ি জয়নগর থানার ঢোষা এলাকায় এবং ইস্রাফিল লস্কর (৫১),বাড়ি বকুলতলা থানার কিল্লা দূর্গানগর এলাকায়।ধৃতদের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৬ টা ইন্ডেন গ্যাসের খালি সিলিন্ডার, একটি এইচ পি গ্যাস সিলিন্ডার, একটি ওজন মাপার মেশিন, একটি ইলেকট্রিক মোটর রিফিলিং মেশিন পাইপ সহ।

ধৃতদের শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।কাটাই গ্যাস বিক্রি বন্ধ করতে এই অভিযান এখন চলবে বলে এদিন পুলিশ সূত্রে জানা গেল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *