Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে একাধিক এলপিজি ডিস্ট্রিবিউটরে হানা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের

আসানসোলে একাধিক এলপিজি ডিস্ট্রিবিউটরে হানা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের

আসানসোলের বিভিন্ন এলাকায় শনিবার গ্যাস সিলিন্ডার সরবরাহকারী এলপিজি ডিস্ট্রিবিউটরে হানা আসানসোল মহকুমা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের একটি দল।

এদিন আসানসোলের এসবি গরাই রোড, জিটি রোডের এলআইসি মোড় এবং মুর্গাশোলে এলপিজি ডিস্ট্রিবিউটদের পরিদর্শন করা হয়। এই দলে ছিলেন আসানসোলের এসডিএম বা মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, এসিপি (ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ) মহম্মদ হারুন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা ।
পরিদর্শনের সময় আধিকারিকরা গ্যাস সিলিন্ডারের স্টক বা মজুদের পরিমাণ যাচাই করেন। এর পাশাপাশি গ্রাহক ও পরিবেশকদের সাথে কথা বলা হয়।

মহকুমাশাসক (সদর) এই প্রসঙ্গে বলেন, পরিবেশকদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও অবস্থাতেই হাসপাতাল, স্কুল এবং আইসিডিএস কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহে কোনও ব্যাঘাত না ঘটে। কেউ যেন কৃত্রিম মজুতদারি না করে। এমন কোনও অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, যুদ্ধ আবহে সারা দেশে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। দুই ধরনের গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *