Home / খবর / রাজ্য / রান্নার ও বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ঘাটতি নিয়ে উদ্বেগ, জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রান্নার ও বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ঘাটতি নিয়ে উদ্বেগ, জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছবি: রাজীব বসু

রান্নার ও বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরের ‘সৌজন্যে’ গ্যাস সরবরাহকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একদফা বৈঠক করেন তিনি। আজ ফের সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কী ভাবে গ্যাস সরবরাহের সমস্যা মোকাবিলা করা যায় এবং বিকল্প কোনও ব্যবস্থা করা সম্ভব কি না, তা নিয়েই মূলত আলোচনা হবে। রান্নার গ্যাসের পাশাপাশি হোটেল-রেস্তরাঁ ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার উপায় খুঁজতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

তবে গ্যাস সরবরাহের উপর রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, গ্যাসের জোগান মূলত কেন্দ্রের হাতে এবং বিষয়টি দেখভাল করে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ফলে সরবরাহ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের স্তরেই নেওয়া হয়।

আজকের বৈঠকের পর পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *