Home / খবর / জেলায় জেলায় / এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ, জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরে মিছিল ও স্মারকলিপি কংগ্রেসের

এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ, জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরে মিছিল ও স্মারকলিপি কংগ্রেসের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: এসআইআর নিয়ে হয়রানির শিকার আমজনতা। প্রতিবাদে শহরে বড় আকারের আন্দোলন জেলা কংগ্রেসের। নাগরিক হয়রানির অভিযোগ তুলে স্মারকলিপিও দেওয়া হল জেলাশাসকের দফতরে।

নির্দিষ্ট পন্থা অবলম্বন না করে, অপরিকল্পিত ভাবে সাধারণ মানুষের ওপর এসআইআর চাপিয়ে দিয়ে ব্যতিব্যস্ত করা হচ্ছে আমজনতাকে। এমনটাই অভিযোগ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে ভোটার তালিকা থেকে বিশেষ নাম বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এর প্রতিবাদেই

জেলাশাসকের দফতরে অভিযান কর্মসূচি পালন করলেন তারা। বুধবার শহরের থানা মোড় সংলগ্ন দলের জেলা কার্যালয় রাজীব ভবনে জমায়েত করেন কংগ্রেসের নেতা কর্মীরা। হাজির ছিলেন দলের জেলা সভাপতি অমিত ভট্টাচার্য, প্রদেশ স্তরের নেতা নির্মল ঘোষ দস্তিদার, প্রাক্তন জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত, গৌতম দাস, গণেশ ঘোষ-সহ অন্য নেতারা। এসআইআরের প্রতিবাদে মুখে মুখোশ পরে মিছিল করেন একাংশ কংগ্রেস কর্মী। বিজেপি ও তৃণমূলের আঁতাত নিয়েও সোচ্চার হন নেতারা। কালেক্টরেট অ্যাভিনিউতে মিছিলটি ঢুকতেই পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের। পরে দলীয় নেতাদের একাংশ স্মারকলিপি জমা দেন।

অসীম তরফদার, সাধারণ সম্পাদক, জেলা কংগ্রেস

দলের জেলা সাধারণ সম্পাদক অসীম তরফদার বলেন, “সাধারণ মানুষের অসুবিধার কথা ভাবছে না কেন্দ্র। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। ১১ই মার্চ হয়ে গেল এখনও সংযোজিত তালিকা বের হল না। তালিকায় না থাকা মানুষজন সদুত্তর পাচ্ছেন না। মানুষ আতঙ্কে রয়েছেন।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *