Home / খবর / জেলায় জেলায় / দু’মাসে দু’বার, দুর্গাপুরে পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির অভিযান

দু’মাসে দু’বার, দুর্গাপুরে পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির অভিযান

দুর্গাপুর : আবারও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসআই বা সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে, পুলিশ অফিসার বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ইডির আধিকারিকরা এই পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। দীর্ঘ কয়েক ঘন্টা তার বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্যও ডাকা হয়েছিল।
সূত্রের খবর, একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি সেখানে হাজির হননি।

এরই মধ্যে বুধবার সকালে ফের কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছান। সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। এই ঘটনাকে ঘিরে গেটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, কি কারণে এই তল্লাশি এবং কোন মামলার সূত্রে তদন্ত চলছে, তা নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত কিছু জানায়নি ইডি। অন্য একটি সূত্রে থেকে জানা গেছে, মনোরঞ্জন মন্ডল ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *