দুর্গাপুর: “পরিবর্তন যাত্রা” কে সামনে রেখে বিজেপির বাইক র্যালি হল দুর্গাপুরে। রবিবার দুর্গাপুরের পূর্ব বিধানসভার ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ এলাকা থেকে একটি র্যালি শুরু হয়।
অন্যদিকে পশ্চিম বিধানসভার সিটি সেন্টার থেকেও আরেকটি মোটরবাইক মিছিল বের হয়। দুর্গাপুর পূর্ব বিধানসভায় নেতৃত্ব দেন জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বের দাবি, এবারের লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনতার। মানুষের সমর্থন পরিবর্তন যাত্রাতেও মিলছে বলে তাদের দাবি।
আগামী ১০ মার্চ দুর্গাপুরে পরিবর্তন যাত্রার রথ আসবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এদিন এই বাইক র্যালি করা হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব।









