Home / খবর / জেলায় জেলায় / এসআইআর-এর বিরুদ্ধে তৃণমূলের বিশাল মিছিল আসানসোলে, কমিশনকে তোপ মন্ত্রী মলয় ঘটকের

এসআইআর-এর বিরুদ্ধে তৃণমূলের বিশাল মিছিল আসানসোলে, কমিশনকে তোপ মন্ত্রী মলয় ঘটকের

আসানসোল: পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর (SIR) করা হচ্ছে তার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলে একটি বিশাল মিছিল বের হয়। বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ মন্ত্রী মলয় ঘটকের।

মিছিলটি বুধা ময়দান থেকে শুরু হয়ে হটন রোড হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের এমআইসি গুরুদাস চ্যাটার্জি, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস-সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা, কর্মী ও সমর্থক। মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল কর্মীরা বলেন, যেভাবে এসআইআর করা হচ্ছে তার প্রতিবাদে স্লোগান।

মিছিল শেষে মন্ত্রী মলয় ঘটক বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে এসআইআর-এর প্রতিবাদে। তিনি অভিযোগ করেন, বিজেপির ইশারায় নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা জানে, সঠিকভাবে নির্বাচন হলে পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারবে না। সেই কারণেই বিজেপিকে জেতানোর জন্য এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, গতকাল বিজেপির পক্ষ থেকে যে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ বের করা হয়েছিল, সেখানে দশজনেরও কম লোক উপস্থিত ছিল। যারা এসেছিল, তাদের নাকি টাকা দিয়ে আনা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মন্ত্রী মলয় ঘটক দাবি করেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ৭৭টি আসন পেয়েছিল। কিন্তু আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা ৩০-এর নিচে নেমে যাবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *