জামুড়িয়া: ”প্রিয়াঙ্কা টিবরেওয়াল হঠাও, জামুড়িয়া বাঁচাও” এই শিরোনামে বিজেপির পক্ষ থেকে একটি পোস্টার জামুড়িয়া এলাকার বিভিন্ন জায়গায় সাঁটানো হয়েছে।
এমন পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই পোস্টারে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরার বিরুদ্ধেও প্রচার করা হয়েছে। সেখানে তাঁকে “কয়লা চোর” ও “বালিচোর” বলে অভিহিত করা হয়েছে এবং জামুড়িয়া থেকে তাঁকে দূরে রাখার আহ্বান জানানো হয়েছে।
পোস্টারে আরও দাবি করা হয়েছে, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো কোনও বহিরাগতকে জামুড়িয়ার মানুষ মেনে নেবে না।
তবে এই ঘটনাকে ঘিরে বিজেপির মধ্যেই ভিন্ন মত দেখা গেছে। দলের একাংশের দাবি, এটি বিরোধীদের চক্রান্ত এবং বিজেপিকে বদনাম করার উদ্দেশ্যেই এই ধরনের পোস্টার লাগানো হয়েছে।
অনেকের বক্তব্য, এই ধরনের পোস্টারে আসল উদ্যেশ্য কি? কি কারণে, কেনও এমন পোস্টার বুঝে উঠতে পারছে না কেউ!










