Home / uncategorized / সুকান্তের জন্মশতবর্ষে জলপাইগুড়িতে বইমেলা, বইয়ের সঙ্গে স্বাস্থ্য শিবিরেও ভিড়

সুকান্তের জন্মশতবর্ষে জলপাইগুড়িতে বইমেলা, বইয়ের সঙ্গে স্বাস্থ্য শিবিরেও ভিড়

ছবি: বুবাই শীল

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: এ যেন রথ দেখা আর কলাবেচা একই সঙ্গে। বই কিনতে এসে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা করে নিতে পারলেন বইপ্রেমীরা।

শুক্রবার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে এক বইমেলার আয়োজন করে স্টুডেন্ট হেলথ হোমের জলপাইগুড়ি আঞ্চলিক শাখা। শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত এই বইমেলায় থাকছে স্বাস্থ্য শিবিরও। এর আগে স্টডেন্ট হেলথ হোম একক ভাবে এই কর্মসূচি পালন করে। পরবর্তীতে অন্য এক সংস্থার সহযোগিতায় আরও একবার এই কর্মসূচি পালন করা হয়। বইমেলা ও স্বাস্থ্য শিবির চলবে ১২ মার্চ পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, হেলথ হোমের সভাপতি চিকিৎসক পান্থ দাশগুপ্ত, অরবিন্দ জিপি-র প্রধান রাজেশ মণ্ডল, রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায়,চিকিৎসক পবিত্র গোস্বামী-সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক বাবলু রায়। এ দিন বিকেলে স্কুলের পড়ুয়াদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। রবীন্দ্র ভবনে এসে এই শোভাযাত্রাটি সমাপ্ত হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ায়রা মডেল সহকারে প্রদর্শনীর আয়োজন করে। মোট ৫১টি বইয়ের স্টল রয়েছে এই মেলায়। সব মিলিয়ে স্টল রয়েছে ৭১টি।

জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মণ বলেন, “এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। বই পড়ার কোনও বিকল্প নেই।”

চিকিৎসক পান্থ দাশগুপ্ত বলেন, “এই বই মেলা কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষকে সামনে রেখে করা হচ্ছে। প্রথম দিনেই ভাল সাড়া পাওয়া গিয়েছে। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র থাকবে।”

alternatetext

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *