Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে পৌঁছাল বিজেপির পরিবর্তন রথযাত্রা, জোরদার স্বাগতর মাঝে পুলিশের সঙ্গে বচসা

আসানসোলে পৌঁছাল বিজেপির পরিবর্তন রথযাত্রা, জোরদার স্বাগতর মাঝে পুলিশের সঙ্গে বচসা

আসানসোল: বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন রথযাত্রা পৌঁছায় আসানসোলে। এই রথযাত্রা মৈথনের কল্যাণেশ্বরী মন্দির থেকে মা কালীকে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়।

এরপর গোরান্ডি, দোমোহানি, জামুড়িয়া, উখড়া এবং অন্ডাল হয়ে রাণীগঞ্জে পৌঁছে। সেখান থেকে জাঁকজমকপূর্ণভাবে আসানসোলে প্রবেশ করানো হয়।
আসানসোলের উষাগ্রাম দুর্গা মন্দিরের সামনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী আশা শর্মা এবং বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের নেতৃত্বে রথযাত্রাকে জোরদারভাবে স্বাগত জানানো হয়। এরপর সন্ধ্যার দিকে বিজেপির আয়োজিত সভার জন্য পরিবর্তন রথযাত্রা বুড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দেয়।

এই সময় পথে পুলিশ রথযাত্রাকে আটকে দেয়, যার ফলে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা হয়। যদিও পরে বেশ কিছু আলোচনা ও চেষ্টার পর রথযাত্রাকে বুড়া ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বুড়া ময়দানে আয়োজিত সভায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং কেশব পোদ্দারসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে নেতারা সভাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন এবং রাজ্য সরকার ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

এছাড়াও তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিভিন্ন জায়গায় তাদের পরিবর্তন রথযাত্রা আটকানো ও হামলার চেষ্টা করা হচ্ছে।

নেতারা আরও জানান, শুক্রবার এই পরিবর্তন রথযাত্রা কুলটিতে পৌঁছাবে, সেখান থেকে ডিসেরগড় হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। এই পথে বিভিন্ন জায়গায় রথযাত্রাকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *