Home / খবর / জেলায় জেলায় / মাটির খুলি কারখানা থেকে ৩৪ জন শিশু শ্রমিক উদ্ধার, বারুইপুরে চাঞ্চল্য

মাটির খুলি কারখানা থেকে ৩৪ জন শিশু শ্রমিক উদ্ধার, বারুইপুরে চাঞ্চল্য

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: মাটির খুলি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর এলাকায়।

বারুইপুর থানার হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু অঞ্চলের দু’টি মাটির খুলি কারখানায় বুধবার অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দপ্তর। অভিযানে সহায়তা করে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা দপ্তর, জেলা আইনি সহায়তা দপ্তর এবং পুলিশের বারুইপুর থানার পুলিশ।

অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই কারখানাগুলিতে ভিন রাজ্য থেকে আনা শিশুদের দিয়ে শ্রমিকের কাজ করানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া শিশুদের বারুইপুর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রয়োজনীয় সহায়তা ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

শিশু শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারখানা মালিকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *