আসানসোলের এসবি গড়াই রোডের বুধা মাঠে আগামী ৫ মার্চ হবে বিজেপির ‘পরিবর্তন সভা’। আসন্ন সেই সভার প্রস্তুতির সার্বিক চিত্র পর্যালোচনা করার জন্য সোমবার মাঠ পরিদর্শন করেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য। মাঠে দলের নেতৃত্বর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের ব্যস্ততা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এই প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আগামী ৫ মার্চ বুধা মাঠে পরিবর্তন সভা হবে। তার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এদিন সেইজন্য মাঠ পরিদর্শন করার পাশাপাশি দলের কর্মীদের সঙ্গে আলোচনা করা হয়েছে।









