Home / খবর / জেলায় জেলায় / বোমাতঙ্ক আসানসোল আদালতে, তামিলনাড়ু থেকে হুমকি মেল

বোমাতঙ্ক আসানসোল আদালতে, তামিলনাড়ু থেকে হুমকি মেল

আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে এগারোটা সময় একটি হুমকি মেল আসে। এ কথা জানান, আসানসোল জেলা আদালতের জেলা বিচারক। বাংলায় লেখা তামিলনাড়ু থেকে আসা এই মেলে আদালতে আরডিএক্স লাগানো রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিক ভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা বিচারক সঙ্গে সঙ্গে এই মেল আসার কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান। এরপরেই আদালতে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে গোটা আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। নিয়ে আসা হয় ডগ ও বোম স্কোয়াডকে।

সপ্তাহের দ্বিতীয় দিন হওয়ায় এদিন সকাল থেকে আসানসোল আদালতে প্রচুর ভিড় ছিল। আইনজীবী, পুলিশের পাশাপাশি ছিলেন বিচার চাইতে আসা অনেক মানুষ। একাধিক থানা ও আসানসোল জেল থেকে নিয়ে আসা হয়েছিল বিচারাধীন বন্দীদেরও। সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একেবারে ফাঁকা করে দেওয়া হয় গোটা আদালত ভবন ও আসানসোল আদালত চত্বরকে।

এরপরেই পুলিশ আধিকারিকদের তল্লাশি চালানো শুরু হয়। শেষ খবর, তল্লাশি চলছে। পুলিশের এক আধিকারিক জানান, তল্লাশি চলছে। নিরাপত্তার সার্থে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *