Home / খবর / জেলায় জেলায় / মানতে হবে পরিবহন দপ্তরের নির্দেশিকা, স্কুলবাস ও পুলকার নিয়ে আসানসোলে পুলিশ ও প্রশাসনের বৈঠক

মানতে হবে পরিবহন দপ্তরের নির্দেশিকা, স্কুলবাস ও পুলকার নিয়ে আসানসোলে পুলিশ ও প্রশাসনের বৈঠক

আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে স্কুল বাস এবং পুলকারের সাহায্যে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া বিষয়ে একটি জেলা প্রশাসন ও পুলিশের একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ, পশ্চিম বর্ধমানের এডিএম (জেনারেল) শুভাষীনি ই , এডিএম (ডেভেলপমেন্ট) কৌশিক সিনহা, পরিবহন ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিনের এই বৈঠকে স্কুল বাস এবং পুলকার চালানো নিয়ে পরিবহন দপ্তরের পরামর্শ বাস্তবায়নের জন্য স্কুলগুলিকে আগামী ৩১ মার্চের মধ্যে একটি স্কুল সড়ক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটিতে স্কুল কর্তৃপক্ষ ছাড়াও অভিভাবক, পড়ুয়া এবং পরিবহনকারীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। বৈঠকে স্কুল পড়ুয়াদের জন্য সড়ক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়েছিল।

পরে এই বিষয়ে, ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ বলেন, পরিবহন দপ্তর স্কুল বাস এবং পুলকার সম্পর্কে সমস্ত স্কুলকে নির্দেশিকা জারি করেছে। কিন্তু প্রায়শই দেখা যায় যে এই নির্দেশিকাগুলি অনুসরণ করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে, এদিন একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে স্কুলের প্রতিনিধি, পরিবহন দপ্তরের বিভাগের আধিকারিক, পুলিশ আধিকারিক এবং পুলকার সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, এই বৈঠকে আবারও সেই নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়েছে। সবাইকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটিতে অভিভাবক, স্কুল প্রতিনিধি, পুলকারের প্রতিনিধি এবং প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন।

তিনি বলেন, যদি কোনও স্কুলবাস ও পুলকার চালককে নেশাগ্রস্ত অবস্থায় শিশুদেরকে নিয়ে যাওয়া করতে দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ডিসিপি ( ট্রাফিক) এদিন হুঁশিয়ারি দিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *