Home / খবর / জেলায় জেলায় / বেআইনি সাইলেন্সার পাইপের বিরুদ্ধে কুলটি ট্র্যাফিক পুলিশের অভিযান শব্দ দূষণ রোধে কড়া পদক্ষেপ

বেআইনি সাইলেন্সার পাইপের বিরুদ্ধে কুলটি ট্র্যাফিক পুলিশের অভিযান শব্দ দূষণ রোধে কড়া পদক্ষেপ

সালানপুর: শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও বেপরোয়া বাইকিং রুখতে কুলটি ট্র্যাফিক পুলিশের উদ্যোগে বেআইনি সাইলেন্সার পাইপের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। বিশেষত ‘ফটফট’ শব্দ সৃষ্টিকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির প্রতাপপুর মোড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি বাইক আটক করে পরীক্ষা করা হয়। তার মধ্যে চারটি বাইক থেকে অবৈধ সাইলেন্সার খুলে ফেলা হয় এবং সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে জরিমানা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মূলত যুবক ও বাইকারদের সতর্ক করতেই এই বিশেষ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্র্যাফিক পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *