আসানসোল ও দুর্গাপুর : রাজ্যে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এই পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা হবে। তবে, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হচ্ছে। তা মার্চ মাসের শুরুতে হবে বলে জানা গেছে।
পশ্চিম বর্ধমান জেলায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীর সংখ্যা সবমিলিয়ে ২১ হাজার ৮৪৬ জন। তার মধ্যে ১৮, ৪৮৫ জন চতুর্থ সেমিস্টারের। এতে ছাত্রী ও ছাত্র সংখ্যা ১০,১০৬ ও ৮৩৭৯ জন। চতুর্থ সেমিস্টারে আসানসোল মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০,৫২৮ ( ছাত্রী ৫৮৬৪ ও ছাত্র ৪৬৬৪) জন।
দুর্গাপুর মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯৫৭ ( ছাত্রী ৪২৪২ ও ছাত্র ৩৭১৫) জন। তৃতীয় সেমিস্টারে পশ্চিম বর্ধমানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২৮৪ জন। তার মধ্যে আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ১২৫২ ( ছাত্র ৬৪০ ও ছাত্রী ৬১২) জন। দুর্গাপুর মহকুমায় মোট পরীক্ষার্থী ১০৩২ ( ছাত্র ৫৭৭ ও ছাত্রী ৪৫৫) জন।
একইভাবে এবারে পশ্চিম বর্ধমানে পুরনো সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১০৭৭ জন। তার মধ্যে আসানসোল মহকুমায় পরীক্ষা দিচ্ছে ৬৯৭ ( ছাত্র ২৮০ ও ছাত্রী ৪১৭) জন। দুর্গাপুর মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৮০ ( ছাত্র ১৭৫ ও ছাত্রী ২০৫) জন।
এবারে পশ্চিম বর্ধমানে মোট পরীক্ষা কেন্দ্র হয়েছে ৯৪ টি। তার মধ্যে মুল কেন্দ্র ১৮ টি। উপ কেন্দ্র ৭৬ টি । আসানসোল মহকুমায় মুল কেন্দ্র ৯ টি ও উপকেন্দ্র ৪৩ টি। একইভাবে দুর্গাপুরে মুল কেন্দ্র ৯ ও উপকেন্দ্র ৩৩ টি।
মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ মতো পশ্চিম বর্ধমান জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা, আসানসোল ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে বৈঠক করে সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।










