জামুড়িয়া: সিআইএসএফ- এসআরপি দল এবং সিআইএসএফ কেএনটি দল শনিবার রাতে আসানসোলের জামুড়িয়া থানা বোগরাচটি গ্রামের ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় একটি যৌথ অভিযান চালায়।
সেই অভিযানে ডব্লিউবি-৩৭ই-৩৪৫৪ রেজিস্ট্রেশন নম্বরের একটি ট্রাক আটক করা হয়। সেই ট্রাকে কোনও বৈধ কাগজপত্র ছাড়াই প্রায় ২৪ মেট্রিক টন অবৈধ কয়লা বোঝাই ছিল। সেই কয়লা বোঝায় সহ ট্রাকটি আটক করা হয়।
পরে সেই ট্রাক এবং কয়লার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সিআইএসএফের তরফে জানানো হয়েছে। পুলিশ জানায়, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।










