Home / খবর / জেলায় জেলায় / পথকুকুরের দৌরাত্ম্য ঠেকাতে বন্ধ্যাত্বকরণ শিবির, জলপাইগুড়িতে উদ্যোগ পশুপ্রেমী সংগঠনের

পথকুকুরের দৌরাত্ম্য ঠেকাতে বন্ধ্যাত্বকরণ শিবির, জলপাইগুড়িতে উদ্যোগ পশুপ্রেমী সংগঠনের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শহরে পথ কুকুরদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ‘সারমেয়-দৌরাত্ম্যে’ অতিষ্ঠ শহরের বাসিন্দাদের একাংশ। এ দিকে পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারাচ্ছে সারমেয় শাবকেরা। শহর ও লাগোয়া এলাকায় পথকুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ শিবিরের আয়োজন করল এক পশুপ্রেমী সংগঠন।

শহরের ২৫টি ওয়ার্ডে পথ কুকুরদের সংখ্যা কমবেশি ৭ হাজার। কুকুরদের সংখ্যাবৃদ্ধিই এখন মাথা ব্যথার কারণ শহরবাসীর। রাতে এ পাড়া থেকে ও পাড়া যেতে পথ কুকুরদের আক্রমণ বা তেড়ে আসার ঘটনাও ক্রমবর্ধমান। প্রশাসনিক পদক্ষেপের দাবিও জানিয়েছেন শহরবাসীর একাংশ। শহরে সারমেয়-সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এ বারে এগিয়ে এল পশুপ্রেমী সংগঠন অ্যানিমাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন। অরবিন্দ ব্যায়ামাগার ও পাঠাগারের ভবনে এক শিবির করে পথকুকুরদের নির্বীজকরণ করা হয়। অবিনাশ পাসোয়ান-সহ সংগঠনের সদস্যদের দাবি, মানুষ ও পথকুকুরদের সংঘাত কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের তরফে কৃষ্ণায়ন দাশগুপ্ত বলেন, “পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণেই এই ব্যবস্থা করা হয়েছে। আগামী মাসে ধূপগুড়ি শহরেও এ ধরণের শিবির করা হবে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *