Home / খবর / জেলায় জেলায় / রানিগঞ্জে প্রাক্তন অধ্যক্ষর বাড়িতে চুরির ঘটনার কিনারা, ধৃত ২, উদ্ধার চোরাই সামগ্রী

রানিগঞ্জে প্রাক্তন অধ্যক্ষর বাড়িতে চুরির ঘটনার কিনারা, ধৃত ২, উদ্ধার চোরাই সামগ্রী

রানিগঞ্জের টিডিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ নিপঙ্কর হাজরার বাড়িতে চুরির ঘটনার কিনারা করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করার পাশাপাশি চোরাই সামগ্রীও পুলিশ উদ্ধার করেছে।

শনিবার রানিগঞ্জ থানার আই সি বিকাশ দত্ত এক সাংবাদিক সম্মেলনে রানিগঞ্জের স্কুল পাড়া এলাকার বাসিন্দা টিডিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ নিপঙ্কর হাজরার বাড়িতে ১০ ডিসেম্বর হওয়া চুরির ঘটনায় পুলিশের সাফল্য সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, ড. হাজরা চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানতে পারেন যে, তাঁর বাড়িতে চুরি হয়েছে। রানিগঞ্জ থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। এর পরে পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করে।

বিকাশ দত্ত আরও বলেন, রানিগঞ্জ থানার পুলিশ গোটা তদন্ত করতে নেমে এক মহিলার নামে রেজিষ্ট্রেশন একটি মোটরসাইকেল উদ্ধার করে। জানা যায়, ওই মহিলার ছেলে একজন কুখ্যাত চোর এবং তার বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ আরও তদন্ত করে আসানসোলের রেল পার এলাকা থেকে দুই অভিযুক্ত মহঃ আসিফ এবং টিপুকে গ্রেপ্তার করে। গ্রেফতার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়। হেফাজতে থাকা অবস্থায় দুজনকে জেরা করে বেশ কিছু চুরি যাওয়া গয়না এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, অপরাধীরা ডাঃ হাজরার বাড়ি থেকে চুরি যাওয়া টাকার একটি বড় অংশ মাদকের পেছনে খরচ করেছে। ধৃতর ধারাবাহিকভাবে অপরাধের সাথে জড়িত এবং মাদকাসক্ত। তিনি আরও বলেন, ওই চুরির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *