Home / খবর / জেলায় জেলায় / মালদহ থেকে মাদক এনে জলপাইগুড়িতে পাচার, ট্রেন থেকে নামতেই গ্রেফতার কারবারি

মালদহ থেকে মাদক এনে জলপাইগুড়িতে পাচার, ট্রেন থেকে নামতেই গ্রেফতার কারবারি

বুবাই শীল, জলপাইগুড়ি: মাদক পাচারের ছক ভেস্তে দিল কোতোয়ালি থানার পুলিশ। মালদহ থেকে ব্রাউন সুগার এনে জলপাইগুড়িতে পাচারের অভিযোগে উত্তম দে নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত জলপাইগুড়ির রানীনগর চ্যাওড়াপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই যুবক ব্রাউন সুগারের কারবারে যুক্ত ছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার পর থেকেই সাদা পোশাকে নজরদারি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। বুধবার দুপুরে ট্রেনে করে মালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছনোর পরই তাকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে ১০১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, সে বিষয়েও তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *