Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে গুলি কাণ্ডে অবশেষে পুলিশের জালে জনৈক প্রোমোটার

জলপাইগুড়িতে গুলি কাণ্ডে অবশেষে পুলিশের জালে জনৈক প্রোমোটার

জলপাইগুড়ি: শহরে গুলি কাণ্ডে অবশেষে পুলিশের জালে জনৈক প্রোমোটার। মদের নেশার ঘোরে ‘নিছকই মজার ছলে ‘ এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানালেন ধৃত প্রোমোটার আনন্দ ঘোষ।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে শহরের সমাজপাড়ায় দু’রাউন্ড গুলি চলে। একটি গুলি গাড়ির কাঁচ ভেদ করে চলে যায়। অন্য গুলিটি স্থানীয় এক বাসিন্দার বাড়ির দরজায় লাগে। বৃহস্পতিবার সকালে ঘটনার খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। শোরগোল পড়ে যায় শহরে। তদন্তে নামে কোতয়ালি থানার পুলিশ। আসে ফরেনসিক টিমও।

এ দিন সকালে কড়া পুলিশি পাহাড়ায় ওই প্রোমোটারকে আদালতে পেশ করে পুলিশ। সূত্রের খবর, ধৃত নিজের লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকেই দু’রাউন্ড গুলি চালান। সেই আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *