Home / খবর / জেলায় জেলায় / সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কে চাকরিপ্রার্থীকে পিষে দিল লরি

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কে চাকরিপ্রার্থীকে পিষে দিল লরি

জলপাইগুড়ি: কুয়াশামাখা রবিবাসরীয় সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কে। চাকরিপ্রার্থীকে পিষে দিল দশ চাকার লরি। সর্দারপাড়া এলাকার রাজ্য সড়কে এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘাতক লরিটিকে আটক করেন স্থানীয়রা। তদন্ত শুরু করল কোতয়ালি থানার পুলিশ।

এদিন সকালে স্বামীর বাইকে চেপে সন্তান-সহ ঘুঘুডাঙা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন মাধবী বর্মণ সরকার। কলকাতা পুলিশের নিয়োগের পরীক্ষায় অংশ নিতেন তিনি। সর্দার পাড়া এলাকায় তাদের বাইকে আচমকা মুখোমুখি ধাক্কা মারে একটি দশ চাকার লরি।

মাধবীর স্বামী ও চার বছরের সন্তান বরাতজোরে রক্ষা পেলেও ছিটকে লরির নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আশেপাশের মানুষজন ছুটে এসে ঘাতক লরিটিকে আটক করে পুলিশে খবর দেন। তবে, চালক পালিয়ে যান বলে জানান একাংশ বাসিন্দা। কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান অরিন্দম দেব সিংহ, চন্দন রায়-সহ স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *