Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়ির কালীভিটা মন্দিরের দানবাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

জলপাইগুড়ির কালীভিটা মন্দিরের দানবাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শনিবার ভোররাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটল শহরের এক মন্দিরে। দানবাক্স ভেঙে টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। কোতয়ালি থানায় অভিযোগ জানিয়েছে মন্দির কমিটি।

এ দিন ঘটনাটি ঘটে শহরের পুর এলাকার তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়া কালীতলা এলাকায়৷ ওই এলাকার ঐতিহ্যবাহী কালীভিটা মন্দিরের দানবাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয় বাসিন্দা তন্ময় চৌধুরী-সহ অন্যরা জানান, গভীর রাতে এই ঘটনা ঘটায় কেউ টের পাননি। মন্দিরে এ ধরণের চুরির ঘটনায় হতবাক সকলেই। দানবাক্সে কমবেশি ১৬-১৭ হাজার টাকা ছিল বলে দাবি। পুরো টাকাটাই চুরি গিয়েছে।

স্বরূপ মণ্ডল, পুর প্রতিনিধি, ৩ নম্বর ওয়ার্ড

ঘটনার খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন ওই ওয়ার্ডের পুর প্রতিনিধি স্বরূপ মণ্ডল। তিনি বলেন, “তিস্তা বাঁধ লাগোয়া এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য রয়েছে। ধারাবাহিক পুলিশি অভিযানের পরেও এই দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হয়নি। মনে হচ্ছে মাদকাসক্তরাই এই কাণ্ড ঘটিয়েছে। আমরা পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *