Home / খবর / রাজ্য / শীতের আমেজে বড় কোনও বদল নেই আগামী কয়েকদিন, বইবে উত্তুরে হাওয়া

শীতের আমেজে বড় কোনও বদল নেই আগামী কয়েকদিন, বইবে উত্তুরে হাওয়া

শীতের শহর দর্শন সান্তার। ছবি: রাজীব বসু

আগামী কয়েক দিনে শীতের আমেজে বড় কোনও বদল নেই। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পারদ ১-২ ডিগ্রি ওঠানামা করতে পারে। বইবে উত্তুরে হাওয়া।

আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৫.৩ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ১০.৪ ডিগ্রি। হাওয়া অফিসের দাবি, আগামী ৪-৫ দিন মৃদু শীত বজায় থাকবে।

দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামবে ১১-১৩ ডিগ্রির মধ্যে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো উপকূল-সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রির মধ্যে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশের মধ্যে।

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে তাপমাত্রা বিশেষ বদল নেই। দার্জিলিঙে পারদ থাকবে প্রায় ৪ ডিগ্রির ঘরে। পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা থাকবে ৪-৬ ডিগ্রির মধ্যে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

গোটা রাজ্যে আকাশ থাকবে পরিষ্কার। সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যেয় শীতের আবহ বজায় থাকবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *