Home / খবর / জেলায় জেলায় / যাত্রী সুরক্ষায় জোর, আসানসোল ডিভিশনে রেল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান

যাত্রী সুরক্ষায় জোর, আসানসোল ডিভিশনে রেল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান

আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনে মধুপুর স্টেশনে সোমবার রেলওয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় একটি যৌথ ম্যাজিস্ট্রেট পর্যায়ের পরিদর্শন ও অভিযান চালানো হয়।

এই অভিযানের লক্ষ্য ছিল টিকিটবিহীন ভ্রমণ ও অনিয়ম আটকানো এবং গুরুত্বপূর্ণ রেল পরিষেবাগুলিতে রেলের নিয়ম মেনে চলা নিশ্চিত করা। এই অভিযানে দুটি দল ছিল। একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের পরিদর্শন স্কোয়াড এবং একটি টিকিট পরিদর্শন স্কোয়াড । যার মধ্যে মোট ১৮ জন কর্মী ছিলেন।

এদিনের এই অভিযানে ৩৩০টি ক্ষেত্রে জরিমানা আদায় করা হয়েছে। যার মধ্যে থুতু ফেলার জন্য ১৪টি এবং বুকিংবিহীন লাগেজ বহনের জন্য ২টি ছিল। মোট ১,২৮,২৩৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই দলটি বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন পরিদর্শন করেছে। যার মধ্যে রয়েছে ঝাঁঝায় ১৮৬২২ (জসিডি -রাঁচি এক্সপ্রেস), চিত্তরঞ্জনে ১২০২৪ (পাটনা-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস), জসিডিতে ১২৩০৩ (হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস) এবং মধুপুরে ১৩৩৩২ (পাটনা-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস)। এই অভিযান অনিয়মিত ভ্রমণ রোধ করতে এবং যাত্রীদের পাওয়া পরিসেবা উন্নত করতে সহায়তা করেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *