Home / খবর / জেলায় জেলায় / বারাবনিতে আইসিডিএস সেন্টারের মিড ডে মিলে নিম্নমানের খাদ্য দেওয়ার অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে ঘেরাও অভিভাবকদের

বারাবনিতে আইসিডিএস সেন্টারের মিড ডে মিলে নিম্নমানের খাদ্য দেওয়ার অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে ঘেরাও অভিভাবকদের

বারাবনি : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকে নুনি গ্রাম পঞ্চায়েতের একটি আইসিডিএস সেন্টারে মিড-ডে মিল খাওয়া পড়ুয়াদের অভিভাবকরা মিড-ডে মিলের নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া নিয়ে অভিযোগ তুলে বুধবার সকালে বিক্ষোভ দেখান।

খবর পেয়ে সেখানে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি এলে তাকেও ঘেরাও করে বিক্ষোভকারী অভিভাবকরা। তাদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান কথা বলেন। অভিভাবকেরা লিখিত ভাবে গোটা বিষয়টি তাকে জানান। গ্রাম পঞ্চায়েত বিডিওকে তা জানান এবং বিষয়টি খতিয়ে দেখতে বলেন। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, “এদিন সকালে আমি খবর পাই যে এই আইসিডিএস সেন্টারে মিড-ডে মিলের খাদ্য সামগ্রী বিশেষ করে মুসুর ডালের মান খারাপ। যা নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। বিডিওকে গোটা বিষয়টা জানাই। আমি অভিযোগকারীদের লিখিত অভিযোগ জমা দিতে বলি”।

তিনি আরও বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়েছি। ওই খাদ্য সামগ্রী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এমন ঘটনা ঘটে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “আমি তো প্রতিদিন আইসিডিএস সেন্টারে আসি না। তবে যদি এমন ঘটনা ঘটে, তাহলে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট করবেন। কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

তবে তিনি এও বলেন, “যাঁরা এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন তাঁরা রাজনৈতিক ব্যক্তি নন। এটি শিশুদের খাবার সম্পর্কিত বিষয়। জনরা এটি নিয়ে রাজনীতি করতে চাইছেন, তা অত্যন্ত দুঃখজনক। তার কথায়, আমি চাইলেই রাজনীতি করতে পারি। কিন্তু তা করছি না”।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *