Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে ইসিএল কোল ইন্ডিয়া এসসি,এসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সংবিধান দিবস পালন

আসানসোলে ইসিএল কোল ইন্ডিয়া এসসি,এসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সংবিধান দিবস পালন

আসানসোল : সংবিধান দিবস উপলক্ষে বুধবার আসানসোলের ফার্ন রেসিডেন্সিতে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল কোল ইন্ডিয়া এসসি এসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানের আয়োজন করে।

এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথি বাবা সাহেব ড. ভীমরাও অম্বেডকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দেশাত্মবোধক পরিবেশনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অতিথিদের সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে বক্তারা সংবিধানের গুরুত্ব এবং এটি কীভাবে আমাদের সমান অধিকার দিয়েছে সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। তাই এর সংরক্ষণ এবং শক্তিশালী করা প্রয়োজন।
জেলাশাসক বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

তিনি বলেন, তার প্রচেষ্টার কারণেই আজ আমাদের এমন একটি সংবিধান রয়েছে, যা আমাদের দেশকে একটি শক্তিশালী ভারত হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম করেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *