Home / খবর / রাজ্য / আসানসোল, পুরুলিয়া, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ইডি-র অভিযান, চলছে কয়লা ব্যবসায়ীদের ঠিকানায় তল্লাশি

আসানসোল, পুরুলিয়া, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ইডি-র অভিযান, চলছে কয়লা ব্যবসায়ীদের ঠিকানায় তল্লাশি

কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানায় বৃহৎ তল্লাশি অভিযানে নেমেছে ইডি। শুক্রবার ভোর থেকেই ঝাড়খণ্ডের ধানবাদ এবং পশ্চিমবঙ্গের আসানসোল, পুরুলিয়া ও কলকাতার কয়েকটি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ইডি সূত্রে খবর, দুই রাজ্য মিলিয়ে মোট প্রায় ১৬টি জায়গায় এই অভিযান চলছে। তদন্তকারীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন।

তল্লাশি চলছে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহ এবং তাঁর ভাই কুম্ভনাথ সিংহের বাড়ি ও অফিসে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকাদার সংস্থা রয়েছে লালবাবুদের। কয়লা রফতানিতে দুর্নীতি, আর্থিক লেনদেনে অসঙ্গতি এবং বড়সড় অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে ইডি সূত্রের দাবি।

প্রাথমিক খবর, কলকাতার সল্টলেক এবং বাইপাস লাগোয়া একটি আবাসনেও তল্লাশি চলছে। তবে ওই ঠিকানার বাসিন্দাদের পরিচয় এখনও স্পষ্ট নয়।

উল্লেখযোগ্য, প্রায় দশ বছর আগে বিসিসিএল-এর টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই লালবাবুদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও ওঠে লালবাবুর বিরুদ্ধে। সেই ব্যবসায়ীর বিরুদ্ধেই এবার তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *