Home / খবর / রাজ্য / বঙ্গোপসাগরে নিম্নচাপ! ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ২৬ নভেম্বরের পর বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ! ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ২৬ নভেম্বরের পর বৃষ্টি

বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে বলে প্রাথমিক অনুমান।

এই ঘূর্ণিঝড়ের গতিপথই ঠিক করবে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি শুরু হবে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা তুলনামূলকভাবে কম, তাই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের ইঙ্গিত, ২৬ নভেম্বরের পর দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

২৫ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ভোরের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ২৬ তারিখের পর মেঘলা আবহাওয়া ও বৃষ্টির দাপটে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *