Home / খবর / জেলায় জেলায় / সালানপুর ব্লকে তিনদিনের জয় জোহার আদিবাসী মেলার উদ্বোধন

সালানপুর ব্লকে তিনদিনের জয় জোহার আদিবাসী মেলার উদ্বোধন

সালানপুর: রাজ্য সরকারের উদ্যোগে জয় জোহার মেলার আয়োজন করা হয় আসানসোলের সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের মালবহাল ফুটবল ময়দানে।

এই মেলায় বিভিন্ন স্টল রয়েছে। ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে এই মেলা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এই মেলায় আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন, গান, শিল্প সংস্কৃতির প্রচার প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে ।

শনিবার সকালে এক অনুষ্ঠানে সালানপুর ব্লকের মালবহাল ফুটবল ময়দানে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে ধামসা মাদল তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ মহঃ আরমান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র ও রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য, ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ আরো অনেকে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *