Home / খবর / জেলায় জেলায় / রাজগঞ্জ বিডিওকাণ্ড: রাজবংশী পরিচয়কে ঢাল বানানোর চেষ্টা, ক্ষুব্ধ বিজেপি সাংসদ

রাজগঞ্জ বিডিওকাণ্ড: রাজবংশী পরিচয়কে ঢাল বানানোর চেষ্টা, ক্ষুব্ধ বিজেপি সাংসদ

অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণ

বুবাই শীল, জলপাইগুড়ি: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে ওঠা খুন ও অপহরণ অভিযোগের প্রসঙ্গে ‘রাজবংশী’ পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে—এসব মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডা. জয়ন্তকুমার রায়।

বিজেপি সাংসদ ডা. জয়ন্তকুমার রায়

সাংসদ বলেন, “প্রথমে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন, তারপর রাজবংশী হিসেবে গর্ববোধ করব। দোষ প্রমাণিত হলে কৃতকর্মকে রাজবংশীর সঙ্গে সংযুক্ত করা উচিত হবে না। চোরের কোনও জাত বা ধর্ম হয় না — দোষী হলে সেটা ওই ব্যক্তির কলঙ্ক।”

প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা বিজয়চন্দ্র বর্মণ

এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরাও মত দিয়েছেন। জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ ও পঞ্চানন বর্মা স্মারক সমিতির জেলা সভাপতি বিজয় চন্দ্র বর্মন বলেন, “শুধু রাজবংশী বললেই হবে না — কাজকর্মে রাজবংশী পরিচয়কে স্বচ্ছ রাখতে হবে। কেউ দোষ করলে অবশ্যই শাস্তি পাবে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-প্রতিবাদ অব্যাহত আছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *