Home / খবর / রাজ্য / মানব পাচার কাণ্ডে রাজ্যের রেস্তরাঁ ও পানশালায় ইডির হানা, উদ্ধার কোটি টাকা ও দামি গাড়ি

মানব পাচার কাণ্ডে রাজ্যের রেস্তরাঁ ও পানশালায় ইডির হানা, উদ্ধার কোটি টাকা ও দামি গাড়ি

মানব পাচার কাণ্ডে তোলপাড় রাজ্য। তদন্তে নেমে একাধিক পানশালা ও রেস্তরাঁ থেকে কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং দামি গাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টাকার বান্ডিল দেখে হতবাক তদন্তকারীরাও। পাশাপাশি চিহ্নিত হয়েছে পাচারচক্রের মূল তিন মাথা— জগজিৎ সিং, আজমল সিদ্দিকি ও বিষ্ণু মুন্দ্রা।

ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের একটি মানব পাচার মামলার সূত্র ধরে শুক্রবার সকাল থেকে দক্ষিণ দমদমের এক ইঞ্জিনিয়ারের বাড়ি ও রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ ও পানশালায় তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে উদ্ধার হয় এক কোটিরও বেশি নগদ টাকা, কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস এবং দুটি দামি গাড়ি। নগদের পাহাড় গুনতে ব্যবহার করা হয় টাকা গোনার মেশিনও।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— রাজ্যের কিছু পানশালা ও রেস্তরাঁর আড়ালে মানব পাচারের বড় চক্র চালাচ্ছিল অভিযুক্তরা। এসব জায়গায় আগত মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে চাকরির প্রলোভন দেখানো হতো। পরে তাঁদের ফাঁদে ফেলে দেহব্যবসা এবং পাচারের জালে ফেলা হতো।

ইডি জানিয়েছে, পাচারচক্রের আর্থিক জোগান আসত কিছু বহুজাতিক সংস্থার মাধ্যমে। ওই তিনজন অভিযুক্তের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি লেনদেনের প্রমাণ মিলেছে। সমস্ত অ্যাকাউন্ট ও সংস্থার নথি এখন ইডির নজরে। তদন্তকারীরা মনে করছেন, এই পাচারচক্রের পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যার খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে পরবর্তী পর্বের অভিযান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *