Home / খবর / জেলায় জেলায় / রানিগঞ্জে তৃণমূলের এসআইআর শিবিরে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি-সহ ব্যানার ছেঁড়ার অভিযোগ, শুরু রাজনৈতিক চাপানউতোর

রানিগঞ্জে তৃণমূলের এসআইআর শিবিরে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি-সহ ব্যানার ছেঁড়ার অভিযোগ, শুরু রাজনৈতিক চাপানউতোর

রানিগঞ্জে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন সুষ্ঠুভাবে করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসানসোল পুরনিগমের রানিগঞ্জের ৩৬ নম্বর ওয়ার্ডের দলীয় পার্টি অফিসে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল।
তৃণমূল কর্মীরা এই শিবির থেকে এনুমেরেশন ফর্ম পূরণ করতে সহায়তা করছেন।

শুক্রবার সকালে এলাকার কিছু লোকেরা দেখেন টিএমসি অফিসের সামনে গেটে লাগানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তা নিচে পড়ে আছে। সেই খবর পেয়ে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ এমএমআইসি দিব্যেন্দু ভগৎ ও এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ছুটে আসেন। দলের তরফে রানিগঞ্জ থানায় খবর দেওয়া হলে, এলাকায় পুলিশ আসে।

পুলিশ গোটা বিষয়টি নিয়ে শাসক দলের নেতাদের সঙ্গে কথা বলে। এই প্রসঙ্গে মেয়র পারিষদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসাধারণের সুবিধার্থে এই শিবির করা হয়েছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি গেটে ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে বিরোধী দলের কর্মীরা সেই ব্যানারটি ছিঁড়ে দিয়েছে। এটা একট অত্যন্ত অনুচিত ও অন্যায় কাজ। আমি রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে এই ঘটনার অপরাধীদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই দিনে তার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি সন্দেহ প্রকাশ করেন যে এর পিছনে বিজেপি এবং সিপিএমের কর্মীরা রয়েছে।

যদিও, দুই বিরোধী দলের তরফে শাসক দলের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *