Home / খবর / রাজ্য / সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্ট বদল এখন আরও সহজ, জারি নতুন বিজ্ঞপ্তি

সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্ট বদল এখন আরও সহজ, জারি নতুন বিজ্ঞপ্তি

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের। এবার থেকে আর জটিল প্রক্রিয়া নয়, সহজেই বদলানো যাবে বেতন তোলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

রাজ্য অর্থ দফতরের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, কর্মচারীরা একটি নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ পূরণ করে দফতরের প্রধানের কাছে জমা দিলেই হবে। অনুমোদনের পর থেকেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বেতন। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ কাটিয়ে এই পদক্ষেপ কর্মচারীদের জন্য বড় স্বস্তি আনবে বলেই আশা।

শুধু তাই নয়, এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণের নির্দেশ দিয়েছে নবান্ন। ব্লক স্তর থেকে জেলা প্রশাসন—সব দফতরকে তাদের অধীনস্থ সরকারি অ্যাকাউন্টের তথ্য অনলাইনে আপলোড করতে হবে। রাজ্য সরকারের দাবি, এর ফলে সরকারি অর্থ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

রাজ্যের আড়াই লক্ষ স্থায়ী কর্মচারী, প্রায় ৩ লক্ষ ৮০ হাজার স্কুলশিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম ও অন্যান্য স্বশাসিত সংস্থার কর্মী—সব মিলিয়ে প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধা পাবেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *