আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের “অপারেশন নানহে ফরিস্তে”-এর অভিযানে দুমকা রেল স্টেশনে আরপিএফ কর্মী দুই নাবালককে উদ্ধার করে ।
প্রথম নাবালকেকে সকাল সাড়ে আটটা নাগাদ প্ল্যাটফর্ম নং ২-এর কাছে দেখা যায়। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার পরে ঝাড়খণ্ডের গোড্ডার বাড়ি থেকে পালিয়ে এসে ট্রেনে করে দুমকায় পৌঁছেছে।
পরে, সন্ধ্যে ছটা নাগাদ দ্বিতীয় নাবালককে প্ল্যাটফর্ম নং ০১-এ দেখা যায়। সেও একইভাবে বীরভূমের রামপুরহাটে তার বাড়ি থেকে পালিয়ে এসেছে। দুই ক্ষেত্রেই, আরপিএফ কর্মীরা নাবালকদের উদ্ধারের পরে নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করে।
দুটি ঘটনাই সঙ্গে সঙ্গে স্টেশন সুপারিনটেনডেন্ট, দুমকা এবং চাইল্ড হেল্পলাইনকে পরবর্তী পদক্ষেপ এবং সহায়তার জন্য জানানো হয়। পরবর্তীতে, নাবালকদের দুমকার আরপিএফ পোষ্টে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হয়।
এরপরে নির্দিষ্ট আইন মতো নাবালকদের চাইল্ড লাইন, দুমকার কাছে হস্তান্তর করা হয়েছে বলে আরপিএফ সূত্রে জানানো হয়েছে।










