Home / খবর / জেলায় জেলায় / সম্পর্ক ভাঙতে চাওয়ায় কৃষ্ণনগরে ছাত্রী খুন! আটক যুবক

সম্পর্ক ভাঙতে চাওয়ায় কৃষ্ণনগরে ছাত্রী খুন! আটক যুবক

দিনদুপুরে কৃষ্ণনগরে রোমহর্ষক খুন। সোমবার দুপুরে কৃষ্ণনগর উইমেন্স কলেজের বিপরীতে একটি বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল ঈশা মল্লিককে (১৯)। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মৃত ঈশা দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁর সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ভাঙতে চাইছিলেন তরুণী। প্রাথমিক অনুমান, সেই রাগেই খুন। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে দেবরাজকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সময় বাড়িতেই ছিলেন নিহত তরুণীর মা ও ভাই। মায়ের দাবি, একটি শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন এক যুবক আগ্নেয়াস্ত্র হাতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান, মেয়েটির শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *