Home / খবর / রাজ্য / শ্যামাপুজোয় ‘সাহিত্য বিক্রয় কেন্দ্র’ তরুণ দল বসতির, এলেন বরিষ্ঠ কার্যকর্তারাও

শ্যামাপুজোয় ‘সাহিত্য বিক্রয় কেন্দ্র’ তরুণ দল বসতির, এলেন বরিষ্ঠ কার্যকর্তারাও

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: দুর্গাপুজোর পুনরাবৃত্তি শ্যামাপুজো ও দীপাবলিতেও। শহরের এক পুজো মণ্ডপ লাগোয়া এলাকায় সাহিত্য বিক্রয় কেন্দ্রের সূচনা করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। সোমবার সন্ধ্যায় শহরের অন্যতম বিগ বাজেটের পুজো কমিটি সঙ্ঘশ্রীর মণ্ডপ লাগোয়া এলাকায় এই কেন্দ্রের স্থাপনা করে সঙ্ঘের তরুণ দল বসতি। কেন্দ্র চলবে ১১ নভেম্বর পর্যন্ত। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উত্তরবঙ্গ প্রান্তেরব্যবস্থা প্রমূখ তরুণ কুমার মাহাতো, বর্ষীয়ান কার্যকর্তা দেবাশিস লালা, উমেশ বর্মণ, শ্যামল বাড়ুই-সহ অন্যরা।

সাহিত্য বিক্রয় কেন্দ্রের সূচনা।

শহরের পুর এলাকার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১৭,১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত তরুণ দল বসতি। এই বসতির উদ্যোগেই এই কর্মসূচি বলে জানান আয়োজকেরা। দেশের আমজনতাকে প্রকৃত ইতিহাস জানানো, সংস্কৃতি, পরম্পরা ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতেই এই উদ্যোগ বলে জানান বসতি প্রমূখ অজয় সাহা। এদিনের অনুষ্ঠানে সামিল হন বসতির মহিলারাও। অখণ্ড ভারতমাতার সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করে এই কেন্দ্রের সূচনা হয়। শুধুমাত্র ‘সঙ্ঘ-লিখিত’ গ্রন্থই নয় বিবিধ বইয়ের সমাহার লক্ষ্য করা যায় এই কেন্দ্রে।

তরুণ কুমার মাহাতো। (মাঝে)।

উত্তরবঙ্গ প্রান্তের প্রমূখ ব্যবস্থাপক তরুণ কুমার মাহাতো বলেন, “সামাজিক ও ধর্মীয় উৎসবে এ ধরণের বইয়ের সঙ্গে মানুষের পরিচয় ঘটুক। বিগত ৭৫ বছরের শিক্ষা ব্যবস্থায় মানবতার শিক্ষাকেই ব্রাত্য করে রাখা হয়েছিল। আমাদের সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দেওয়া হয়েছিল। প্রকৃত মানবতার শিক্ষার অভাবেই সামাজিক অবক্ষয় হচ্ছে। আমরা ধীরে হলেও মানুষকে সংস্কার মুখী করছি যাতে মানবিক গুণ গুলির পূর্ণ বিকাশ ঘটে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *