অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: পাহাড়ের গায়ে পাথরের জটিল খাঁজ। সেই খাঁজেই আটকে পড়ে এক বিশালাকার কিং কোবরা। পরে, বন দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পরে সাপ টিকে উদ্ধার করেন।

১২ ফুটের বিশালাকার কিং কোবরা সাপকে আটকে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় গরুবাথানের লোয়ার ফাগু চা বাগান এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন সবাই। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে আসেন নেওয়া রেঞ্জের বনকর্মীরা। বিপদ সংকুল সেই পাহাড়ি খাঁজ থেকে সাপ টিকে উদ্ধার করতে কালঘাম ছুটে যায় বন কর্মীদের। তবে দমে যাননি বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পরে সাপ টিকে উদ্ধার করা হয়। সেটিকে রেসকিউ ব্যাগে ভরে নিয়ে যান তারা। প্রাথমিক পর্যবেক্ষণ ও চিকিৎসার পরে জঙ্গলের গভীরে সাপ টিকে ছেড়ে দেন বনকর্মীরা। বিষধর সাপ দেখা গেলে তাদের দ্রুত খবর দেওয়ার পরামর্শও স্থানীয়দের দেন বনকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ভয় কাটে স্থানীয়দের।









