Home / খবর / জেলায় জেলায় / শিলিগুড়িতে বেসরকারি নার্সিংহোমে অভিযান স্বাস্থ্য কমিশনের, শো-কজ একাধিক

শিলিগুড়িতে বেসরকারি নার্সিংহোমে অভিযান স্বাস্থ্য কমিশনের, শো-কজ একাধিক

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে উদ্যোগ। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিত বসুর নেতৃত্বে অভিযান শিলিগুড়ির একাধিক বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে। পরিকাঠামোয় খামতি থাকায় একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ধরানো হল ‘কারণ দর্শানোর’ নোটিশও। এই পরিদর্শন ধারাবাহিক ভাবে চলবে বলে জানা গিয়েছে।

    পরিদর্শনে রাজ্য স্বাস্থ্য কমিশন

শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমগুলির পরিকাঠামো ও পরিষেবা কেমন তা খতিয়ে দেখতেই এই অভিযান চালায় স্বাস্থ্য কমিশন। কোথাও রোগীর পরিজনদের জন্য শৌচালয়ের অভাব, পানীয় জলের সমস্যা, অগ্নি নিবাপন ব্যবস্থায় গাফিলতি-সহ একাধিক বিষয় উঠে আসে এদিনের অভিযানে। চিকিৎসকদের নথিপত্রও খতিয়ে দেখা হয়। ডেকে পাঠান হয় পুর নিগম ও দমকলকে। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি জানান, রোগী ও তাদের পরিজন দের সঠিক পরিষেবা দেওয়াটা কর্তব্য। আইন মেনে সব কাজ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ফের পরিদর্শনের কথাও জানান প্রাক্তন বিচারপতি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *