Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে বোর্ড গঠনের আগেই উত্তেজনা, কাউন্সিলারের বাড়িতে গুলি!

জলপাইগুড়িতে বোর্ড গঠনের আগেই উত্তেজনা, কাউন্সিলারের বাড়িতে গুলি!

জলপাইগুড়ি: পুর বোর্ড গঠন নিয়ে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার গভীর রাতে এক কাউন্সিলারের বাড়িতে হুমকি ও গুলি চালনার ঘটনা ঘটল। পুলিশের দ্বারস্থ হয়েছে ওই কাউন্সিলারের পরিবার।

  • দুষ্কৃতি হামলার অভিযোগ

তপন বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলার

বর্তমানে ওই কাউন্সিলার তপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। সম্প্রতি নিজের দলের কাউন্সিলারদের একাংশের অনাস্থায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়। প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে যায় মমতাপন্থীরা। আদালতের রায়ে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হতেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। কাউন্সিলারের স্ত্রী জানান, গভীর রাতের ঘটনা বেশ কয়েকজন এসেছিল। বোর্ড গঠনে যাতে স্বামী অংশ না নেন সে হুমকি দেওয়া হয়। জানালার কাঁচও ভেঙেছে। গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শ্যাম প্রসাদ, মুখপাত্র, জেলা বিজেপি।

তবে, এদিকে বিজেপির মুখপাত্র শ্যাম প্রসাদ বলেন, “আমাদের নীতি, সবকা সাথ, সবকা বিকাশ। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। এটা ওদেরই ভেতরের ঘটনা।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *