Home / খবর / জেলায় জেলায় / ওড়িশা থেকে বাসে পাচারের অভিযোগ, দুর্গাপুরে পুলিশের অভিযানে উদ্ধার ৫৩ কেজি গাঁজা, গ্রেফতার ৩

ওড়িশা থেকে বাসে পাচারের অভিযোগ, দুর্গাপুরে পুলিশের অভিযানে উদ্ধার ৫৩ কেজি গাঁজা, গ্রেফতার ৩

দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার পুলিশের বড়সড় সাফল্য। ওসি অঞ্জন মণ্ডলের নেতৃত্বে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানায়, উড়িষ্যা থেকে বাসে করে গাঁজা নিয়ে দুর্গাপুরে পাচারের জন্য নিয়ে এসেছিল তিনজন। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় বাস থেকে নামার পরই তাদের সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে পুলিশ। এরপর তাদেরকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৫৩ কেজি গাঁজা। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানায় ।এই অভিযানে পুলিশের তৎপরতায় মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে যায়। ধৃত তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কোকওভেন থানার পুলিশ। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং গাঁজা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ । ধৃতদেরকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হবে বলে কোকওভেন থানার পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদেরকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে পুলিশ জানায়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *